Breaking News
Home / TRENDING / মিছিল করে এজেন্ট সুরক্ষা মঞ্চের দাবিপত্র সিবিআইকে

মিছিল করে এজেন্ট সুরক্ষা মঞ্চের দাবিপত্র সিবিআইকে

প্রসেনজিৎ ধর:

একাধিক সংস্থার আর্থিক প্রতরণার বিরুদ্ধে বিক্ষোভ, শহরে মিছিল। চিটফান্ডে প্রতারিত আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চের উদ্যোগে আজকের মিছিলটি শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে নিজাম প্যালেস অবধি যায়। নিজাম প্যালেসে সিবিআই দফতরের আধিকারিকদের কাছে মিছিলের প্রতিনিধিরা এই সংক্রান্ত দাবিপত্র পেশ করে।

বাম সমর্থিত আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চের মিছিলে দাবি করা হয়, প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে, এইসঙ্গে প্রতারক সংস্থার কর্তা ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান তারা। আজকের  মিছিলের পুরভাগে নেতৃত্বে ছিলেন আবদুল মান্নান, সুজন চক্রবত্তী, মনোজ ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাঝে সিবিআই ঘরের ঝামেলা সামলাতে ব্যস্ত থাকলেও ফের নতুন উদ্যমে সারধা, রোজভ্যালির কাণ্ডের তদন্তে তৎপর হয়েছে। নতুন করে জিজ্ঞাসাবাদ ও ধরপাকড় শুরু হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *