Breaking News
Home / TRENDING / দিন বদল, রুট নয়, মেগা বৈঠকে বুঝিয়ে দিলেন মুকুল

দিন বদল, রুট নয়, মেগা বৈঠকে বুঝিয়ে দিলেন মুকুল

নীল বণিক:

গনতন্ত্র বাঁচাও যাত্রার রুট বদল করতে চায় না রাজ্য বিজেপি। বৃহস্পতিবার বিকেলে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির এই মনোভাব বুঝিয়ে দেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি রাজ্য প্রশাসনকে বলেন, তিনটি যাত্রাই বার করবে রাজ্য বিজেপি। তার জন্য প্রশাসন রাজ্য বিজেপিকে অনুমতি দিক। প্রশাসনের নির্দিষ্ট তারিখ পাওয়ার পরে তা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানান হবে। কারণ গনতন্ত্র বাঁচাও যাত্রার উদ্বোধনে আসবেন দলের সর্বোভারতীয় সভাপতি অমিত শাহ। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে তিনটি জনসভা করতে আসবেন বলে কথা রয়েছে।

এমত অবস্থায় রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে মুকুল রায় লিখিত অনুমতি দাবি করেন। কিন্তুু কৌশুলী মুকুলের ফাঁদে পা দিতে চাননি রাজ্যের প্রশাসনিক কর্তারা। মুকুল রায় দাবি করেন, রাজ্য বিজেপির সব কথাই রাজ্যের প্রশাসনিক কর্তারা শুনেছেন। তবে রাজ্য বিজেপিকে লিখিত কোনও অনুমতি দেননি।

যদিও মুকুল রায় জানান প্রশাসনের অনুমতি নিয়েই তারা যাত্রা শুরু করতে চান। এমনকি প্রত্যেকটি লোকসভা এলাকায় একটি করে বড় জনসভা করবেন বলে এদিনও রাজ্য প্রশাসনকে জানিয়ে দেন মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *