নীল বণিকঃ
রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী নিতে নারাজ মুকুল রায়। তাঁর মতে, ৩৪ বছরের বাম জমানায় আমার বিরুদ্ধে কোন মামলা হয়নি। কিন্তু বিজেপিতে যোগদান করার পরেই রাজ্যের শাসক দল আমার বিরুদ্ধে ১৭টি মামলা করেছে। সেই সরকারই আমার নিরাপত্তা দিতে চায়, এ হাস্যকর বিষয় বলে মনে করেন মুকুল রায়।
উল্লেখ্য, মুকুল রায়ের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলা চলাকালিন রাজ্য সরকার হাইকোর্টকে জানিয়েছে মুকুল রায়ের নিরাপত্তা নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। সেই প্রসঙ্গেই শুক্রবার দলীয় সদর দফতরে মুকুল জানান, রাজ্য সরকারের বদলে তিনি কেন্দ্রের নিরাপত্তা নিতেই ইচ্ছুক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news