নিজস্ব সংবাদদাতাঃ
শেষ পর্যন্ত বাতিল চিন সফর। শুক্রবার সন্ধ্যায় সপার্ষদ চিন সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তেও সেখানে পূর্বনির্ধারিত বৈঠক নিশ্চিত না হওয়ায় সফর বাতিল করা হয়েছে বলে সকালে নবান্নে জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
বৃহস্পতিবার সফর বাতিল প্রসঙ্গে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটে লেখেন, মার্চ মাস নাগাদ বিদেশ মন্ত্রকের তরফে চিনে বাণিজ্য ও রাজনৈতিক সভায় অংশ নিতে বলা হয়। বিদেশমন্ত্রকের অনুরোধই আজ চিন সফরের সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু, চিনা বিদেশমন্ত্রকের চূড়ান্ত উদাসীনতায় শেষ মুহূর্তে সফল বাতিল করা হল। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে লাগাতার চিনা দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা হলেও ব্যর্থ হন আধিকারিকরা। পরে জানানো হয়, মুখ্যমন্ত্রীর সূচি এখনও নিশ্চিত নয়। তবে, তিনি চাইলে ব্যাংকক যেতে পারেন। এর পরই ভারতীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সফর বাতিল করাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news