মীরা সাহা :
একেই বলে ওস্তাদের মার শেষ রাতে।
ব্রাজিল সমর্থকরা যখন ধরেই নিয়েছিলেন, শুক্রবারও জয় অধরা থাকবে কোস্টারিকার বিরুদ্ধে, তখন সাম্বা ছন্দে কেঁপে উঠল স্টেডিয়াম।
কুটিনহোর গোলে ১–০ এগিয়ে দেল ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে ষোলো কলা পূর্ণ হল নেইমারের গোলে। ম্যাচের পর হাপুস নয়নে কেঁদে ফেললেন নেইমার। চলতি বিশ্বকাপে প্রথম গোল। এ দিনের ম্যাচের আগে প্রচণ্ড চাপে ছিলেন। গোলের পর সেটাই বোঝা গেল। ২–০ জিতে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ব্রাজিলের।
গোটা ম্যাচে দু দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গোলের মুখ কিছুতেই খুলছিল না। কোস্টারিকা গোলকিপার কেরল নাভাসের অসাধারণ সেভে একটা সময় ব্রাজিল ফুটবলাররা হতোদ্যম হয়ে পড়েছিলেন। ব্রাজিল যা শট নিচ্ছে, যেমন ভাবেই শট নিচ্ছে, সব শটের ঠিকানা নাভাসের হাতে।
শেষ পর্যন্ত ওস্তাদের মার শেষ রাতে। জিতল ব্রাজিল। গোল পেলেন নেইমার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news