Breaking News
Home / TRENDING / ২০২১-এ পশ্চিমবঙ্গ দখলের কামনায় অমরনাথে পুজো দিলেন মুকুল

২০২১-এ পশ্চিমবঙ্গ দখলের কামনায় অমরনাথে পুজো দিলেন মুকুল

জয় ঘোষ।

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য ও তৃণমূলকে নাস্তানাবুদ করার কামনায় অমরনাথে পুজো দিলেন বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়। অমরনাথে পুজো দিয়ে মুকুল রায় বলেন, “প্রথমত আমি বিজেপির সাধারন কার্যকর্তাদের মঙ্গলকামনায় পুজো দিলাম। আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বিজেপির ভালো ফলাফল করুক। এই কামনা করেছি।” তিনি আরও বলেন, “২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন দখল করেছে। বিজেপি ভালো ফল করেছে। এই সাফল্যের জন্য আমি পুজো দিলাম”

যদিও বিজেপির একটি গোষ্ঠীর দাবি, দলে কিছুটা হলেও চাপে আছেন মুকুল রায়। কাচড়াপাড়া ও হালিশহরের কাউন্সিলররা বিজেপিতে যোগ দিয়েও তৃণমূলে ফিরে গিয়েছেন। এই বিষয়ে বিজেপিতে যোগদান পর্বে কিছুটা ধাক্কা খেয়েছেন মুকুল। দলের সঙ্গে কী কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিজেপির রাজ্য দপ্তরেও তাঁকে অনেক দিন দেখা যায়নি। ২০১৯ সালে বাংলা দখলে ১৮টি আসন মোদীকে তুলে দেওয়ার পিছনে মূল কান্ডারি মুকুল রায়কে দল এখনও বড় কোনও পদ দেয়নি। তাই কিছুটা চাপে থেকেই মুকুল রায়ের অমরনাথ যাত্রা।

রাজনৈতিক মহলে খবর, বিজেপি নেতারা সারা বছরই মন্দিরে পুজো-অর্চনা করেন।খোদ প্রধানমন্ত্রী শেষদফা ভোটের আগে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে ধ্যানে বসে ছিলেন। সোমনাথ মন্দিরে পুজো দিয়েই মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলের
দুই শীর্ষ নেতার দেখানো পথেই হাঁটলেন মুকুল রায়। বিজেপি সব বরিষ্ঠ নেতৃত্ব হিন্দুত্বের নীতি আর্দশ মেনে সারা বছর রাজনীতির সঙ্গে ধর্মীয় কাজ কর্মেও যুক্ত থাকেন। তাই সেই পথেই এবার অমরনাথ দিয়ে ইনিংস শুরু করলেন মুকুল। হিমশীতল মানসিকতা ও মুখ বুঁজে ক্রিচে পড়ে থাকা মুকুল এখন গেরুয়া শিবিরে শুধুমাত্র সুযোগের অপেক্ষায়!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *