Breaking News
Home / TRENDING / “মহিলা শিক্ষিকারা এত বেশি স্ত্রী-রোগে ভুগছেন, আমি নিজেই আতঙ্কিত”, বিতর্কিত মন্তব্য শিক্ষামন্ত্রীর

“মহিলা শিক্ষিকারা এত বেশি স্ত্রী-রোগে ভুগছেন, আমি নিজেই আতঙ্কিত”, বিতর্কিত মন্তব্য শিক্ষামন্ত্রীর

নীল রায়।‌

মহিলা শিক্ষিকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। ‌ সেখানে মিনিট চল্লিশেক বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী। মিউচুয়াল ট্রান্সফারে প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, “বিশেষ করে রয়েছেন এত মহিলা শিক্ষিকা, তাঁরা এত বেশি স্ত্রী-রোগে ভুগছেন, আমি নিজেই আতঙ্কিত।” শিক্ষামন্ত্রী দাবি করেন, কোনও শিক্ষক অসুস্থ হলে তাঁর মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গৃহীত হবে বলে জানানো হয়েছিল। এই ঘোষণার পরেই নাকি শিক্ষকেরা বেশি করে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়।

যখন তিনি এই কথাগুলো বলছিলেন তখন মঞ্চের ওপর কিনিস উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বেশিরভাগই হর্ষ উল্লাসে করতালি দিচ্ছিলেন। কিন্তু মন্ত্রীমশাই এমন কথা বলেছেন তা জানাজানি হতেই ব্যাপক সমালোচনা শুরু হয় রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে, একজন শিক্ষামন্ত্রী রাজ্যের স্কুল শিক্ষিকাদের নিয়ে এমন মন্তব্য কিভাবে করতে পারেন? এ প্রসঙ্গে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় আর কোনও প্রতিক্রিয়া দেননি।

সমালোচক মহল অবশ্য বলছে, এমন সব মন্তব্য পার্থ চট্টোপাধ্যায় করছেন তাঁর নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়। কারণ লোকসভা ভোটের প্রচারে গিয়েই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন “আমি এসব ব্যাপারে খুব উদার! আমি আমার ভাইয়ের বউদের বলেছি তোমরা পাড়ার ছেলেদের সাথে প্রেম করো।” দলনেত্রী যখন এমন শিক্ষা নিজের পরিবারকে দিতে পারেন। তখন তাঁর রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষিকাদের প্রতি এমন মন্তব্য করবেন এমনটাই স্বাভাবিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *