নিজস্ব সংবাদদাতা।
পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল পুরুলিয়ার জিতুজুড়ি এলাকায়। বৃহস্পতিবার বিজেপির স্মারকলিপি কর্মসূচিকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়ার মানবাজারের জিতুজুড়ি এলাকা। এদিন এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে স্মারকলিপি দিতে আসে বিজেপি। দুপুর নাগাদ বিষয়টি নিয়ে তীব্র বচসা শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। হঠাৎই দু’পক্ষের কর্মী সমর্থকদের হাতাহাতি শুরু হয়ে যায়, চলতে থাকে ইটবৃষ্টিও। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় চলে আসে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। লাঠি চার্জও করে পুলিশ।
বিজেপির অভিযোগ পুলিশ একতরফা কাজ করেছে শাসক দলের পক্ষে। তাদের আরও অভিযোগ, সম্পূর্ণ অন্যায় ভাবে লাঠি চালানো হয়েছে বিজেপি কর্মীদের ওপর। তাদের প্রচণ্ড মারাও হয়েছে। ঘটনায় আহত হয়েছে ১০ জনেরও বেশি বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “পুলিশের দিকে পাথর ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মীরা। আপাতত চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় চলছে পুলিশি টহল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news