নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়িঃ মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির এবিসিডি জানেন না। এনআরসি নিয়ে তিনি রাজ্যে অপপ্রচার চালিয়ে অশান্তির সৃষ্টি করছেন। শিলিগুড়িতে পার্টির যুব মোর্চার সভায় এসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন, এনআরসি মানে দেশ থেকে শরনার্থীদের বিতাড়ন করা নয়। এনআরসি তালিকায় নাম না থাকলে এক ব্যক্তি ভোটাধিকারের ক্ষমতা ও সরকারি কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবেন। কখনওই তা বাঙালি খেদাও নয়। কারও নাম এনআরসিতে না থাকলে তিনি সুপ্রীম কোর্টে আবেদন করতে পারেন। সুপ্রীম কোর্ট তা বিবেচনা করবে। মুকুল রায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,মমতা ভুলে যাচ্ছেন ১৯৯৮ সালে তৃণমূল গঠনের সময় তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী ইস্তেহার দিচ্ছিলেন পশ্চিমবঙ্গে সিপিএম অবৈধভাবে অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভরিয়ে দিয়েছে বলে। তিনি জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কারভাবে বলেছিলেন, পৃথিবীর যে কোনও প্রান্তের শরনার্থীরা ভারতবর্ষে আশ্রয় এবং নাগরিকত্ব পাবে৷ তিনি আরও জানান, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের প্রত্যাপর্নের কোনও চুক্তি নেই তাই ভারতবর্ষ চাইলেই কাউকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে না। বাংলাদেশ বারবার বলেছে এটা ভারতের অভ্যন্তরীন বিষয়, এর সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news