Breaking News
Home / TRENDING / বিজেপি নয় মতুয়ার ‘শত্রু’ তৃণমূল, তথ্য দিয়ে বোঝালেন মুকুল

বিজেপি নয় মতুয়ার ‘শত্রু’ তৃণমূল, তথ্য দিয়ে বোঝালেন মুকুল

নিজস্ব সংবাদদাতাঃ

বিজেপি নয়, মতুয়াদের আসল ‘শত্রু’ তৃণমূল, সিপিএম আর কংগ্রেস। বৃহস্পতিবার, শিলিগুড়িতে তথ্য সমেত একথা বলেন মুকুল রায়। মতুয়া প্রসঙ্গে মুকুল জানান, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালনে ২০১৬ সালের ১৫ জুলাই লোকসভায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হয়। ১৯৫৫ সালের সিটিজেনশিপ অ্যাক্টের পরিবর্তন করে ভারতবর্ষে নাগরিকত্ব পাবার জন্য আর ১১ বছর অপেক্ষা করতে হবে না। টানা ৬ বছর বসবাস করলে সমস্ত মতুয়ারা ভারতের নাগরিকত্ব পাবে৷ তবে এই অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ও সিপিএম। আর সে কারনেই এই বিলটা আটকে আছে বলে তিনি অভিযোগ করেন। তবে তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের থেকে এদিন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *