প্রসেনজিৎ মাহাতো :
তিনি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। তা বলে সাত মাসের অন্ত:সত্ত্বা হয়ে কোর্টের চৌহদ্দিতে। হ্যাঁ, সানিয়া মির্জা সেটাই করলেন।
অক্টোবরে মা হবেন। তার আগেই নেমে পড়লেন টেনিস কোর্টে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সবাই বাহ্ জানাচ্ছেন টেনিস সুন্দরীকে।
ভিডিও পোস্ট করে সানিয়া লিখেছেন, আমার ভালবাসার জিনিসকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। আমার ইচ্ছাকে পূরণ করতে চাই। গত বছর হঁাটুর অস্ত্রপচার হয়েছিল। তারপর থেকে বিশ্রামেই ছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news