প্রসেনজিৎ মাহাতো:
লড়াইটা ছিল সুব্রত ভট্টাচার্য বনাম মোহনবাগানের। জিততে পারলেন না বাগানের ঘরের ছেলে বাবলু। মহমেডানের বিরুদ্ধে ২–০ জিতে দারুণভাবে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান।
প্রথম ম্যাচেই দারুণ হিট সিলভা চামোরো। জোড়া গোলের নায়ক। খেলা শুরুর মিনিট দুয়েকের মধ্যেই বেইতিয়ার ফ্রি–কিক থেকে মহমেডানের জালে বল জড়ালেন চামোরো। ২১ মিনিটে ২–০ করেন সেই চামোরো। সুব্রতর দল সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। মোহনবাগান গোটা ম্যাচে বেশ গোছানো ফুটবল খেলে। পাসিং ফুটবল খেলে ভিকুনার ছেলেরা। প্রথম ম্যাচেই দর্শকদের মন জয় করে মোহনবাগান। স্প্যানিশ ব্রিগেড ছন্দে ছিল। মিনি ডার্বি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ–মেরুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news