ওয়েব ডেস্ক:
মাসের বেতন দিচ্ছে না সংস্থা। আর উপায় না দেখে জেটে এয়ারওয়েজের পাইলটরা এবার সরাসরি সরকারের সাহায্য চাইল।
পাইলটদের ইউনিয়নের বক্তব্য, বাধ্য হয়ে তারা বিষয়টিতে হস্তক্ষেপের জন্য সরকারের কাছে লিখিত আবেদন করেছে। সূত্রের খবর, ওই চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের শ্রম মন্ত্রালয়ে। পাইলটদের ইউনিয়ন ন্যাগ (ন্যাশানাল এভিয়েটর গিল্ড)-এর মুখপাত্র সন্তোষ গাঙ্গোয়ার বলেন, জেট কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না বলেই সরকারকে জানাতে হল।
উল্লেখ্য, জেট এয়ারওয়েজের পাইলটের সংখ্যা বর্তমানে ১, ৯০০। দীর্ঘদিন ধরেই তাঁরা ঠিক মতো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। ন্যাগের সাধারণ সম্পাদক তাজ সুদের কথায়, এরকম হতাশাজনক মানসিক অবস্থায় একজন পাইলটের পক্ষে বিমান ওড়ানো কতখানি ঝুঁকি বহুল ভেবে দেখুক কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news