Breaking News
Home / TRENDING / বর্ষা মিজোরামে, মন্দ কপাল রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা আগামী ৩ দিন

বর্ষা মিজোরামে, মন্দ কপাল রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা আগামী ৩ দিন

নিজস্ব সংবাদদাতা:

রাজ্যে কবে বর্ষা ঢুকবে বলা যাচ্ছে না, বরং আগামী ৩ দিন চলবে তীব্র তাপ প্রবাহ, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ও আদ্রতা বাড়বে ছাড়া কমবে না। ফল অস্বস্তি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে চলতি অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে একই কারণে পশ্চিমের জেলগুলি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস।
আলিপুরের আধিকর্তার মতে বঙ্গোপসাগরে বর্ষা আসার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে আরব সাগরে একটা নিম্নচাপ রয়েছে সেটা হয়তো ঘূর্ণিঝড়ের রূপ ধারন করতে পারে। তবে কবে তার প্রভাব পড়বে তা বলা যাচ্ছে না।

তবে কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা নেই। শহরের তাপমাত্রা ৩৭ এবং ৩৮ ডিগ্রির মধ্যে থাকবে। সঙ্গে থাকবে অতিরিক্ত আদ্রতা। এরই মধ্যে সুখবর একটাই, উত্তর পূর্বের রাজ্য মিজোরাম ও মনিপুরে ঢুকে পড়েছে বর্ষা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *