Breaking News
Home / TRENDING / আমফান দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ : ‘আর নয় মমতা’ হ্যাশট্যাগ দিয়ে আক্রমণ মুকুলের

আমফান দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ : ‘আর নয় মমতা’ হ্যাশট্যাগ দিয়ে আক্রমণ মুকুলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দুর্যোগ সামলাতে ব্যর্থ, তাই ‘আর নয় মমতা’ হ্যাশট্যাগ দিয়ে আক্রমণাত্মক টুইট করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। গত বুধবার আমফান ঘূর্ণিঝড়ের পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, কলকাতা, হাওড়া সহ শহরতলী ও সুন্দরবনের স্বাভাবিক জনজীবন ফেরাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)। বিদ্যুৎ, পানীয় জল সহ একাধিক জরুরি পরিষেবা না পেয়ে প্রায় প্রতিদিনই ক্ষোভ বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনও সেই বিক্ষোভের নেতৃত্ব শেওড়াফুলি মোড় অবরোধ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আবার কখনও আবার জনতার বিক্ষোভের সম্মুখীন হয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে।

এই সমস্ত বিষয়গুলির দিকেই আঙ্গুলী নির্দেশ করে বুধবার সকালে আক্রমণাত্মক টুইট করেন মুকুল রায়। ‘আর নয় মমতা’ হ্যাশট্যাগ দিয়ে এই বিজেপি (BJP) নেতা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে বিপদ থেকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মনে রাখতে হবে, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও। ছয় দিন ধরে কলকাতার মতো মেট্রো শহরে প্রতিদিন গণ বিক্ষোভের আঁচ লক্ষ্য করা যাচ্ছে।” প্রসঙ্গত, গত বুধবার আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পানীয় জল, বিদ্যুৎ, বাসস্থান সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার কাজে ব্যর্থ হয়ে তিনদিন পরে সেনা নামানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেনাবাহিনী তলবে রাজ্য সরকার এত বিলম্ব করল কেন ? তা নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলা নিয়েও রাজ্য সরকারের কর্ম পদ্ধতি নিয়ে সমালোচনা হয়েছে জাতীয় স্তরে। তার মধ্যে আমফান ঘূর্ণিঝড় সামাল দিতে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যর্থ হয়েছেন, তাতেই মুকুল রায় তাঁর সরকারে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কারণ, আমফান ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতারা রাজ্য সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও, রাজ্য সরকার এক্ষেত্রে উদাসীন থেকেছে। এমনকি ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ত্রাণ দিতে গেলেও পুলিশ প্রশাসনের কাছে বার বার বাঁধা পাওয়ার ঘটনা ঘটেছে। এমন সমস্ত ঘটনার পর স্বাভাবিকভাবেই মুকুলের আক্রমণের নিশানা হয়েছেন মমতা।

প্রসঙ্গত, এদিন সকালেই রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দোষ পাল্টা দোষারোপের রাজনীতিকে দূরে সরিয়ে আম জনতাকে দ্রুত জরুরি পরিষেবা দিতে বলে রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *