Breaking News
Home / TRENDING / সিইএসসি-র গাফিলতিতে বেলুড়ে দমকলকর্মীর মৃত্যু

সিইএসসি-র গাফিলতিতে বেলুড়ে দমকলকর্মীর মৃত্যু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাওড়া বেলুড়ের গাঙ্গুলী স্ট্রিট ইলেকট্রিক তারের উপরে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল সুকান্ত সিংহ রায় (২৭) নামের এক দমকলকর্মীর। মৃতের বাড়ি হুগলির তারকেশ্বরে। এই দমকল (Fire Department) কর্মীর মৃত্যুতে গাফিলতির অভিযোগের আঙুল সিইএসসির বিরুদ্ধে। দমকল সূত্রের খবর, সিইএসসির বিরুদ্ধে অভিযোগ দমকল থেকে ওই তারে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করার জন্য জানায়। সিইএসসির (CESE) তরফে জানানো হয় লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।

কিন্তু লাইন বন্ধ হয়েছে এ কথা বলার পরেও লাইন চালু ছিল এবং এরপরেই কাজ করতে গিয়েই তড়িতাহত হয়ে মারা যায় ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তড়িতাহত ওই কর্মীকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে। দমকল বিভাগ মারফৎ মৃতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। বেলুড় থানার পুলিশ (Belur Police Station) সিএসসির তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে ও ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে তদন্ত তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম। যাদের গাফিলতি ছিল পুলিশকে বলব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *