Breaking News
Home / TRENDING / নিষেধাজ্ঞা তুলে নিল আদালত, বিধায়ক খুনের মামলায় মুক্ত মুকুল

নিষেধাজ্ঞা তুলে নিল আদালত, বিধায়ক খুনের মামলায় মুক্ত মুকুল

ওয়েব ডেস্ক:

হয়রানি থেকে মুক্ত মুকুল। সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় এতদিন বিজেপি নেতা মুকুল রায়ের উপর যে আইনি নিষেধাজ্ঞা ছিল শেষ পর্যন্ত তা তুলে নিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন খুন হয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস৷ এই খুনের ঘটনায় মুকুল রায়ের নামে অভিযোগ করে তৃণমূল। বিজেপির বক্তব্য ছিল, নেহাতই গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও শাসক দল যা দাবি করেছিল সেই মতো মুকুল রায়ের নাম জড়িয়ে বিধায়ক খুনের মামলা হয়৷ এদিকে এফআইআর-এ নাম থাকায় মুকুল আগাম জামিনের আবেদন করেন৷ মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল৷

মঙ্গলবারের শুনানিতে অবশ্য মুকুল রায়ের ওপর থাকা আদালতের যাবতীয় পূর্বতন নির্দেশ শিথিল করা হল। মুকুল রায়ের নাম চার্জশিটে নেই সেই কারণেই গেরুয়া নেতার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল বলে জানায় ডিভিশন বেঞ্চ।  এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিত মন্ডলের ডিভিশন বেঞ্চ নদিয়ায় যাওয়ার অনুমতি দেন বিজেপি নেতা মুকুল রায়কে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *