Breaking News
Home / TRENDING / ‘কাটমানির টাকায় কালীঘাটে ১৩ টা ফ্ল্যাট’, লোকসভায় মমতাকে স্টেপ আউট লকেটের

‘কাটমানির টাকায় কালীঘাটে ১৩ টা ফ্ল্যাট’, লোকসভায় মমতাকে স্টেপ আউট লকেটের

ওয়েব ডেস্ক:

কাটমানি নিয়েছেন মুখ্যমন্ত্রী, লোকসভায় সরব লকেট চট্টোপাধ্যায়। এদিন হুগলির অভিনেত্রী সাংসদ রাখঢাক না রেখে খাঁটি বাংলায় বলেন, কাটমানির বেশিরভাগটাই নিজে নিয়ে এখন ফেরত দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী।

এদিন জিরো হাওয়ারে তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর মতে, ‘পশ্চিমবঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটমানির রমরমা। যাঁরা চুরি করেছেন তাঁরাই এখন তদন্তের কথা বলছেন। মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতাদের বলেছিলেন, কাটমানির টাকার ২৫ শতাংশ আপনারা রাখুন আর ৭৫ শতাংশ আমাকে দিন। সেই টাকায় কালীঘাটে ১৩ টা ফ্ল্যাট হয়েছে। পুরী ও গোয়ায় হোটেল হয়েছে। থাইল্যান্ড থেকে সোনা আসছে।’

এদিকে লোকসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ শানানোয় চেঁচামেচি শুরু করে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তবে এতে হাল ছাড়েননি লকেট। যদিও লকেটকে শেষমেশ থামতে নির্দেশ দেন অধ্যক্ষ ওম বিড়লা।

প্রসঙ্গত, নজরুল মঞ্চে দলের বৈঠকে দলীয় কর্মীদের শুদ্ধিকরণের উদ্দেশ্যে কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতির সমার্থক শব্দ হয়ে উঠেছে কাটমানি। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে রাজ্যজুড়ে সরব হচ্ছে মানুষ। এমত অবস্থায় প্রধান বিরোধী দল বিজেপিও নেমে পড়েছে ময়দানে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *