Breaking News
Home / TRENDING / রাজ্যের একাধিক মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠছে, রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজ্যের একাধিক মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠছে, রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের

ওয়েব ডেস্ক:

পশ্চিমবঙ্গের একাধিক মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে, রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের। এ বিষয়ে সতর্কবার্তাও জারি করা হল মন্ত্রকের তরফে। রিপোর্ট বলছে, বিশেষত মুর্শিদাবাদ ও বর্ধমানের মাদ্রাসাগুলিকে ব্যবহার করছে জঙ্গিরা। এইসঙ্গে নিশানায় রয়েছে মালদা ও নদিয়া। এখানকার যুবক-যুবতীদের মগজধোলাই দিচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন এই মাদ্রাসাগুলিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শুরু করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিশিবির চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী জেএমবি। লস্কর ই তৈবার কুখ্যাত জঙ্গিরা এই শিবিরে নিয়মিত যাতায়াত করছেন বলেও গোয়েন্দা রিপোর্ট মিলেছে। পশ্চিমবঙ্গকে কেবল আগের মতো আত্মগোপন স্থল হিসেবে ব্যবহার নয়, সাম্প্রতিকালে এই এলাকা থেকে সংগঠনে লোকও নিয়োগ শুরু করছে তারা। যা হচ্ছে মাদ্রাসা ও মসজিদগুলির মাধ্যমে। এক্ষেত্রে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলার মাদ্রাসাগুলিকে পাশাপাশি অসমের মুসলিম অধ্যুষিত জেলাগুলিতেও চলছে একই কায়দায় মগজধোলায় ও নিয়োগ।

প্রসঙ্গত, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের পর প্রথম পশ্চিমবঙ্গে জেএমবির উপস্থিতি টের পাওয়া যায়। ওই ঘটনার তদন্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ. গত সপ্তাহেও কলকাতা ও বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৫ জঙ্গি। আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন জঙ্গি আবদুল রহিম।

সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রীতিমতো চিন্তিত। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ও ভারতে গণতান্ত্রিক সরকার ফেলে সেখানে শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে জেএমবি। আর সেই স্বপ্ন সফল করতে রাজ্যের মাদ্রাসাগুলিকে টার্গেট করেছে তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. buno oler bij hote bunool e jonmai, islami sikkhar kristi tai holo onno dhormider proti hingsa chorano, r etai islami sikkha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *