Breaking News
Home / TRENDING / হাইকোর্টের রায়ে স্বস্তি মুকুলের

হাইকোর্টের রায়ে স্বস্তি মুকুলের

নীল বণিক

কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানান, বাধ্য হয়েই রাজ্য বিজেপিকে আদালতে যেতে হয়েছিল। গণতন্ত্র রক্ষার তাগিদেই রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই লড়াই আদালতে চালিয়েছিল বিজেপি। অবশেষে কলকাতা হাইকোর্টের রায় রাজ্য বিজেপির দাবিকে মান্যতা দিল বলে জানান মুকুল রায়। সোমবারের কলকাতা হাইকোর্টের রায়ের পর বিচার বিভাগের উপর আস্থা আরও বাড়বে বলে জানান তিনি। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে মতো নির্বাচন পরিচালনা করতে চাইছিল রাজ্য সরকার। তার দোসর হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু দেশের গণতন্ত্রের ভিত যথেষ্ট মজবুত। তাই রাজ্য সরকার হাজার চেষ্টা করেও গণতন্ত্রকে ধ্বংস করতে পারেনি বলে জানান বিজেপি নেতা মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *