Breaking News
Home / TRENDING / অমিতাভ বচ্চনকে দেশিকোত্তম বিশ্বভারতীর

অমিতাভ বচ্চনকে দেশিকোত্তম বিশ্বভারতীর

নিজস্ব সংবাদদাতা

অমিতাভ বচ্চনকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য সবুজ কলি সেন সাংবাদিক সম্মেলনে জানান, দীর্ঘ পাঁচ বছর যাবৎ বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। এবার এই বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন এমনটাই ইঙ্গিত মিলেছে। তাই এই সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বিশ্বভারতীতে সাজো সাজো রব। দীর্ঘ পাঁচ বছর ধরে আটকে থাকা বিভিন্ন পুরস্কার প্রাপকদের নামের তালিকাও এদিন প্রকাশ করা হয়। আর এখানেই চমক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দেশিকোত্তম, অবন -গগণ ও রথীন্দ্র এই তিনটি পুরস্কার বরাবর দেওয়া হয় বিশ্বভারতীর পক্ষ থেকে। এবার দেশিকোত্তম পুরষ্কারের জন্য বাছাই করা হয়েছে সাত জনকে। তারমধ্যে অন্যতম বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়াও রয়েছেন বিরানব্বুই বছরের বৌদ্ধ শাস্ত্রের পন্ডিত সুনীতি কুমার পাঠক, কবি গুলজার, লেখক অমিতাভ ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, অশোক সেন ও শিল্পী যোগেন চৌধুরী। সবুজ কলি সেন বলেন, এই নাম আমি বাছিনি। ফ্যাকাল্টির তরফে এই নাম দেওয়া হয়েছে। সবাই সহমত হয়েছে অমিতাভ বচ্চনকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করার জন্য। উপাচার্য বলেন এই অভিনেতা বর্তমানে নিজেই একটা ইনষ্টিটিউশনে পরিণত হয়েছেন। ওনার অনেক অবদান রয়েছে। তিনি আরও বলেন, আগেও বিভিন্ন অভিনেতাকে এই দেশিকোত্তম পুরষ্কার দেওয়া হয়েছে। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর। তবে অমিতাভ বচ্চন আসবেন কিনা তা এখনো তাঁদের জানা নেই বলে উপাচার্য জানান। এছাড়াও শিল্পে অবন গগন পুরষ্কার ও পরিবেশ, সমাজকল্যাণ, ও কৃষি বিষয়ে রথীন্দ্র পুরস্কার দেওয়া হবে। যা খোদ প্রধানমন্ত্রী নিজের হাতে তুলে দেবেন। এছাড়াও ছাত্রদের শংসাপত্রও প্রদান করা হবে। প্রায় আড়াই হাজার ছাত্র ছাত্রীকে এই শংসাপত্র দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *