Breaking News
Home / TRENDING / পার্থকে চ্যালেঞ্জ রাহুল সিনহার

পার্থকে চ্যালেঞ্জ রাহুল সিনহার

নীল বণিক

তৃণমূল মহসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি জানান, রাজ্যের শাসক দলের সাহস থাকলে সব জায়গায় মনোনয়ন দিতে দিক। তখন দেখা যাবে শাসক দলের দৌড়। প্রসঙ্গত তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন বিজেপি পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। এরপরই পার্থকে উদ্দেশ্য করে রাহুল সিনহা বলেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আদালতে যায়নি। রাজ্য বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু সম্পূর্ন এক্তিয়ারবহির্ভূতভাবে কলকাতা হাইকোর্টে তৃণমূ্ল কংগ্রেস এই মামলায় অংশগ্রহন করেছে বলে জানান রাহুল সিনহা। এমনকি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশান বেঞ্চে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার সেই ডিভিশান বেঞ্চেও তৃণমূ্লের আবেদন নাকচ হয়েছে। এর থেকেই প্রমানিত তৃণমূলের ভোট করাবার ইচ্ছেই নেই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *