নীল বণিক
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটের প্রচার নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য বিজেপি। গতানুগতিক পথে না গিয়ে অন্য ভাবে প্রচারের ছক কষছে বিজেপি। সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে নাটককে বেছে নেওয়া হয়েছে। পতাকা নয়, স্লোগান নয় ইন্টারেক্টিভ প্রচার করবে বিজেপি । মুকুল রায়ের নেতৃত্বেই এই অভিনব প্রচারের জন্য টিম তৈরি করা হচ্ছে। বাছাই করা ৫০ জন নাট্যকর্মীদের নিয়ে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পথ নাটিকার মাধ্যমে প্রচার চালাবে বিজেপি । রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থা থেকে টেট কেলেঙ্কারি সব বিষয় নিয়েই নাটক লেখা হবে। সপ্তাহের শুরু থেকেই মুকুল রায়ের নতুন টিম প্রচারে নামতে পারে বলে জানা গিয়েছে। মোট ছটি ভাগে ভাগ করা হয়েছে প্রচারের দলকে। প্রতিদিন অন্তত কুড়িটি জায়গায় দলটি তাঁদের পথনাটিকা প্রদর্শন করবেন। এছাড়াও গণসঙ্গীতকে ব্যবহার করা হবে। গ্রামে গ্রামে গণসঙ্গীতের মাধ্যমে প্রচারের ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news