রাণা ঘোষ,অণ্ডালঃ
‘ম্যাচ খেলে জেতার আনন্দ থাকে। সন্ত্রাস করে ম্যাচ ভণ্ডুল করে আনন্দ কোথায়।’ এভাবেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। নববর্ষের প্রথম দিন অণ্ডাল থেকে ফের শুরু হল বিমান পরেষেবা।
এর আগেও বেশ কয়েকবার খরচ হয়েছে নিউজপ্রিন্ট , খরচ হয়েছে ফুটেজ । কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনটাই। কখনও ছয় মাস ,কখনও তিন মাস ,ফের শীর্ষক “বন্ধ হয়ে গেল অন্ডাল বিমান পরিষেবা ”।এটা রুটিনে পরিণত হয়েছিল । ১৪২৫ বঙ্গাব্দের উষালগ্নে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ফের অন্ডালের রানওয়েতে এয়ারইন্ডিয়ার বিমানের চাকা গড়াতেই আবারও আশার সঞ্চার । শুরু হল অন্ডাল-দিল্লি বিমান পরিষেবা । এদিন এয়ার ইন্ডিয়ার ১২২ আসন বিশিষ্ট বিমান দিল্লি থেকে উড়েছিল ভোর ৫.৫০ এ ,৭.৩৫ এ অন্ডালের মাটি ছোঁয় । ফের ৮.২৫ এ উড়ে যায় দিল্লি। আপাতত সপ্তাহে চার দিন এই উড়ান পরিষেবা । এদিন সাধারণ যাত্রীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় । ”নির্বাচনী বিধি থাকার কারণে কোন অনুষ্ঠান হয়নি , তবে প্রথম ফ্লাইটে আসার ইচ্ছে ছিল , তাই টিকিট কেটেই এসেছি । প্রথম দিনের যাত্রীসংখ্যা খুবই আশাব্যঞ্জক “- জানালেন বাবুল ।
আসানসোল যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন,মনোনয়ন জমা নিয়ে তৃণমূল যা করছে সবই মানুষ দেখছে। আদালত পর্যন্ত জল গড়িয়েছে। সেখানে মানুষের বক্তব্য মান্যতা পেয়েছে। কিন্তু তারপরও তৃণমূল ডিভিশন বেঞ্চে যাচ্চে!পুরোটাই তো মানুষ বিরোধী পদক্ষেপ। ”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news