নীল বণিক
রাজ্যের প্রত্যেকটি বুথে বিজেপি সহ বিরোধী দলের প্রার্থীর মনোনয়নের ব্যবস্থা সহ একাধিক দাবিতে শুক্রবার অবস্থানে বসবেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত গান্ধীমূর্তির পাদদেশে মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতা কর্মীরা অবস্থানে বসবেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও এই অবস্থানে যোগ দিতে পারেন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিরোধীদের দাবি জোরদার করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news