প্রসেনজিত ধর:
গঙ্গায় স্নান করতে গিয়ে প্রহৃত হলেন এক গৃহশিক্ষক। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রিষড়া প্রেম মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে যান রিষড়া মোরপুকুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়। তখন হঠাৎই একদল মদ্যপ যুবক তাঁকে মারধর করে বলে অভিযোগ। মারের চোটে তাঁর নাক মুখ দিয়ে রক্তপাত হয়। চিকিৎসার পর থানায় অভিযোগ করেন ওই গৃহশিক্ষক। গত কয়েকদিন ধরে গঙ্গায় স্নান করা নিয়ে ওই যুবকদের সঙ্গে বিশ্বজিতের কথা কাটাকাটি হয় বলে জানতে পেরেছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news