প্রীতি বন্দ্যোপাধ্যায় , বাঁকুড়া :
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে চতুর্থ দিনেও বাঁকুড়া জেলায় হিংসা অব্যাহত রয়েছে। অন্যদিকে স্থানীয় বিডিও অফিসে মনোনয়ন পত্র তুলতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় বিজেপির রানিবাঁধ দক্ষিণ মণ্ডল কমিটির সম্পাদক অজিত মুর্মূ (৪২) মৃত্যু ও মণ্ডল সভাপতি অভিজিৎ মন্ডল ও দলের জেলাপরিষদ প্রার্থী নির্মল সোরেনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার বুধবারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার মনোনয়ন পত্র তুলতে যাওয়ার পথে সিপিএমের বিধায়ক অজিত রায় সহ দলের বেশ কয়েক জন কর্মীকে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠেছে। জেলা সিপিএম সম্পাদক অজিত পতি জানান,জেলা জুড়ে সন্ত্রাস চালানো হচ্ছে।গণতন্ত্র বিপন্ন।তিনি আরও বলেন, সোনামুখী বিডিও অফিস যাওয়ার সময় বিধায়ক অজিত রায়ের হাত দুষ্কৃতীরা মেরে ভেঙে দিয়েছে।অন্য আরো ৪/৫ জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সিপিএম সমর্থকেরা কিছুক্ষণ সোনামুখী থানার সামনে বিক্ষোভ দেখায় ও দাবি পত্র জমা দেয়।বৃহস্পতিবারেও ছাতনাতে সংঘর্ষ অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার সিপিএম কর্মীরা গাড়ি করে মনোনয়ন পত্র তুলতে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাদের গাড়ি শুশুনিয়ার কাছে আটকে মারধোর করে এবং কাগজপত্র কেড়ে নিয়ে তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়।অন্যদিকে বিজেপির নেতা নীলাদ্রি দানার বক্তব্য বৃহস্পতিবারেও ছাতনা, গঙ্গাজল ঘাঁটি প্রভৃতি এলাকায় বিজেপি কর্মীর ওপর আক্রমণ হয়েছে।বুধবার হিড় বাঁধ ,রানিবাঁধ,সিমলাপাল,ছাতনাসহ বাঁকুড়া জেলার বেশ কয়েক জায়গায় বিজেপি কর্মীরা আহত হয়েছেন। কেড়ে নেওয়া হয়। বিজেপির জেলার সাধারণ সম্পাদক অমর নাথ শাখা জানান,পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে।ওই পার্টি অফিসে সেই সময় কেউ ছিল না।মারুতি গাড়ি করে তৃণমূলের লোকেরা আসে এবং বোমা মেরে পালায়।তার মধ্যে দুটো ফেটে যায়।আর দুটো ফটেনি।পরে পুলিশ এসে বোমা গুলো নিয়ে গেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news