Breaking News
Home / TRENDING / এনডিএতে মমতা, মরসুমের সেরা আক্রমণ মুকুলের

এনডিএতে মমতা, মরসুমের সেরা আক্রমণ মুকুলের

নিজস্ব প্রতিনিধি :

সাম্প্রতিক কালে মমতার বিরুদ্ধে যত বিষ মাখানো বাক্য ব্যবহার করেছেন মুকুল, তার সব রেকর্ড নিজেই ভেঙে দিলেন বুধবার দুর্গাপুরে।
যা বললেন তার মর্মার্থ হল মমতা আবার এনডিএ-তে যোগ দিতে চান। দিল্লির রাজনৈতিক মহলে কানাঘুষো একটি কথা চালু আছে। দিল্লিওয়ালাদের কথায়, মমতা কলকাতায় যতটা গর্জান দিল্লি গিয়ে ঠিক ততটা বর্ষান না! বরং বিবিধ প্রতিনিধি মারফত বিজেপির বিভিন্ন নেতার কাছে বার্তা পাঠান। তবে এসব নেহাতই রাজধানীর রাজনৈতিক মহলের ফিসফাস।
তবে বুধবার দুর্গাপুরে মুকুলের মন্তব্যের পর দিল্লির ফিসফাসকে আর হালকা ভাবে নেওয়া ঠিক হবে না বলেই অনেকের অভিমত। এদিন মুকুল বলেন, এটা তো ট্রেলার, ট্রেলারে চমক থাকে না। ট্রেলারে যদি দেখে ফেলবেন সিনেমায় কী দেখবেন! তৃণমূলের তাবড় নেতারাই শুধু নয়, মমতা ব্যানার্জী কিভাবে এনএডিএতে ঢুকবে,তাঁর তলার লোকেরা যোগাযোগ রাখছে।” বুধবার দুর্গাপুরে এমনটাই দাবী করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর এই বক্তব্যে রীতিমতো আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত বৃহঃস্পতি দুর্গাপুরে সাগড়ভাঙায় বিজেপির জনসভা রয়েছে। ওই সভায় উপস্থিত থাকবেন মুকুল রায়। যদিও বিজেপির জনসভা কে ঘিরে বিস্তর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বুধবার রাত্রেই মুকুল রায় বাঁকুড়া থেকে দুর্গাপুরে চলে আসেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে জানান,”পুলিশ রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নির্ভরশীল। কোথায় কে মেয়র হবে, কে ব্লক সভাপতি হবে এখন সেসব পুলিশ কমিশনার ঠিক করে দেয়। রাজ্যে অনেক সরকার দেখেছি। ওইসব সরকারকে ছাপিয়ে গেছে বর্তামান রাজ্যের সরকার।” তিনি আরও বলেন,” দুর্গাপুরের তথা সারা রাজ্যের তৃণমূলের তাবড় নেতারা যোগাযোগ রাখছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এমনকি মমতা ব্যানার্জী কিভাবে এনএডিএতে ঢুকবে,তাঁর তলার লোকেরা যোগাযোগ রাখছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *