ওয়েব ডেস্ক:
বিশ্বে সহজে ব্যবসা করতে পারা দেশের তালিকায় ৭৭ নম্বরে ভারত। ২০১৭র তুলনায় ২৩টি র্যাঙ্ক এগিয়ে ভারত। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের তরফে ‘ইজ অফ ডুইং বিজনেস ২০১৯’ র তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বলা হয়েছে ভারত কর জমা, বিদ্যুৎ পরিষেবা এবং নির্মান কাজের অনুমতি সহ ৬টি ক্ষেত্রে গতবছরের তুলনায় লক্ষ্যনীয় উন্নতি করেছে। ২০১৭ সালেও ৩০টি ক্ষেত্রে লক্ষ্যনীয় উন্নতি করে ১০০ নম্বর জায়গা করে নেয়। এই নিয়ে পরপর দু’বছর ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে ভারত লক্ষ্যনীয় উন্নতি করেছে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। এই তালিকা প্রকাশ পাওয়ার পরই সোশাল মিডিয়ায় ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান দেশের আরও একটি সাফল্যে তিনি গর্বিত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি জানিয়েছেন বাণিজ্যে প্রথম ১০টি দেশের তালিকায় জায়গা করে নেওয়া ভারতের পক্ষে আর অধরা স্বপ্ন নয়। তিনি আরও বলেন মোদি জমানাতেই ভারত ১৪২তম আসন থেকে ৭৭তম আসনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এবছর ‘ইজ অফ ডুইং বিজনেস ২০১৯ তালিকায় প্রথম স্থানে নিউজিল্যান্ড, ২য় স্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে ডেনমার্ক। আমেরিকা এবছরের তালিকায় ৮ নম্বরে। ৩২ নম্বরে রয়েছে জাপান। প্রতিবেশী পাকিস্তান ১৩৬ স্থানে রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news