নিজস্ব প্রতিনিধি :
ইসলামপুরের ছাত্র মৃত্যু নিয়ে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন মুকুল রায়।
রবিবার ইসলামপুরের বার্তা নিয়ে তিনি পৌঁছন মানবাধিকার কমিশনের দফতরে। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী সুন্দর সিংহ আহলুওয়ালিয়া।
এদিন নয়াদিল্লি থেকে মুকুল বলেন,” রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যে ভাবে গণতন্রের ধর্ষন চলছে সেই কথা সর্বভারতীয় স্তরে গণতন্ত্রের দরজায় পৌঁছে দেওয়ার জন্যেই মানবাধিকার কমিশনে আসা। ” তাঁর কথায়, “মমতার রাজত্বে কোনও মানুষ নিরাপদ নন। পুলিশি শাসন চালিয়ে গণতন্ত্রের দফারফা করছেন মমতা।”
রবিবার মানবাধিকার কমিশনের পর সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে রাজ্যের এই ‘দমবন্ধ অসহনীয়’ অবস্থার কথা জানিয়ে আসবেন মুকুল রায় সহ দিল্লির বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news