নিজস্ব সংবাদদাতা:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত সাকার সেখ নামে ওই যুবক সামশেরগঞ্জ থানার হাউসনগর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট। মালদা থেকে জালনোট সংগ্রহ করে বিহারের পাকুড় নিয়ে যাওয়ার পথে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news