নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার:
রাজ্য জুড়ে বিজেপি নেতা কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তা অত্যন্ত ঘৃণ্য। আগামি দিনে বিজেপি এর জবাব দেবে। মঙ্গলবার মন্দিরবাজারে বিজেপি নেতা দিলীপ জাটুয়ার গ্রেফতারির প্রতিবাদ সভায় গিয়ে এ মন্তব্য করেন মুকুল রায়।তিনি বলেন মেদিনীপুরে সভায় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন, দু মাসের মধ্যেই পতন শুরু হবে তৃণমূলের । পাশাপাশি, অত্যন্ত রাজনৈতিক প্রতিকুলতার মধ্যেও বিজেপি কর্মীরা যে লড়ে যাচ্ছে সেজন্য তাদের প্রশংসাও করেন রাজনীতির চাণক্য।প্রসঙ্গত, গত ১০ই জুলাই মন্দিরবাজারের বিজেপি নেতা দিলিপ জাটুয়াকে রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করে মন্দিরবাজার থানার পুলিশ। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় এই বিজেপি নেতাকে। যদিও বিজেপি নেতৃত্বের দাবী তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেস অনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে দিলিপ জাটুয়াকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news