নিজস্ব সংবাদদাতা
গ্রেটার নয়ডার শাহবেরিতে একটি নির্মীয়মান ছ তলা বাড়ি পাশের চার তলা বাড়ির ওপর ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত ৫০জনের ধ্বংসস্তুপে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাত ১১ নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ ও দমকল কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে প্রবল অসুবিধার মুখে পড়েন তাঁরা। পরে এনডিআরএফএর দল ক্রেনের সাহায্যে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ৩জনের দেহ উদ্ধার হয়েছে । ওই বাড়িটিতে অন্তত ৪টি পরিবার থাকত বলে জানা গিয়েছে। পুলিশ ওই ভেঙে পড়া বাড়ির মালিক, প্রমোটর সহ ৩জনকে গ্রেফতার করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news