Breaking News
Home / TRENDING / বাড়িতেই শাঁখ বাজিয়ে হিন্দু রীতিনীতি মেনে রামমন্দির শিলান্যাসের অনুষ্ঠান উদযাপন মুকুলের

বাড়িতেই শাঁখ বাজিয়ে হিন্দু রীতিনীতি মেনে রামমন্দির শিলান্যাসের অনুষ্ঠান উদযাপন মুকুলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

শাঁখ বাজিয়ে নিজের বাসভবনে বসে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদযাপন করলেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। বুধবার বাংলা জুড়ে লকডাউন। তাই নিজের কাঁচরাপাড়ার বাসভবনেই ছিলেন মুকুল। দলীয় কর্মসূচি মেনে সকালে বাড়িতেই থেকে অযোধ্যায় অনুষ্ঠিত রাম মন্দির নির্মাণকার্যের শিলান্যাস অনুষ্ঠানে চোখ রাখেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন ভূমি পুজনে বসলেন, তখন থেকেই মুকুলের নজর অযোধ্যায়। সেই অনুষ্ঠানের মুহূর্তে বাড়িতেই হিন্দু রীতিনীতি মেনে শাঁখ বাজিয়ে রাম মন্দির নির্মাণের মুহূর্তকে স্বাগত জানান প্রাক্তন রেলমন্ত্রী। তাঁর এমন অভিনব কায়দায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান উদযাপন পালন দেখতে বাড়িতে হয়েছিল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

পরে প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেছেন, “ভারতবর্ষের ইতিহাসে আজ উজ্জ্বলতম দিন। ৫০০ বছর ধরে যে ইতিহাস চলে আসছিল তার সমাপ্তি ঘটবে। অযোধ্যা রাম মন্দির ছিল কি ছিল না এই প্রশ্নে ভারতবর্ষে বহু রক্ত ঝরেছে। বহু প্রাণহানি হয়েছে, কিন্তু আজ সব কিছু একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে। রযু নদীর তীরে আজ আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের শিলান্যাস করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” তিনি আরও বলেন, “অযোধ্যা রাম মন্দির ছিল কি ছিল না এই প্রশ্নে বহু উথালপাথাল হয়েছে, অনেক কিছুই ঘটেছে। আজ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে মান্যতা দিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটি ট্রাস্টের নির্মাণ করেছিল। সেই ট্রাস্টকে মান্যতা দিয়ে যে কর্মসূচি সে তাতে হাজির হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এদিন সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আরও একবার দাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান পালন করবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *