Breaking News
Home / TRENDING / সম্পন্ন হল অযোধ্যার ভূমি পুজোর অনুষ্ঠান

সম্পন্ন হল অযোধ্যার ভূমি পুজোর অনুষ্ঠান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হল। রাম মন্দিরের নির্মাণের মূল ভিত্তিপ্রস্তরে ৪০ কেজি রুপোর ইট রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভ সময় ১২:৪৪:০৮ মিনিটে ভূমি পুজো করা হয়। প্রায় ৩৫ মিনিট ধরে পুজো করা হয়। ৯টি শিলাকে পুজো করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। ভূমি পুজোর পরও রামলালা প্রণাম করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোহন ভাগবতের সঙ্গে একই মঞ্চে দেখা গেল নরেন্দ্র মোদীকে। 

 

প্রসঙ্গত, সমস্ত বিধিবিধান মেনে ভারতীয় পরম্পরা অনুযায়ী প্রথমে গণেশ দেবতা পুজো করা হয়। তারপর বাস্তু দেবতার ও বিষ্ণুদেবের পুজো করা হয়। বিধি অনুযায়ী হোম-যজ্ঞ করা হয়। নিজের নাম ও গোত্র বলে পুজো দেন নরেন্দ্র মোদী। 

এদিন অনুষ্ঠান শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “৫০০ বছর ধরে অনেক সংঘর্ষ করার পর রাম মন্দির নির্মাণের কাজ শুরু হল। অনেক মানুষ এই মন্দিরের জন্য প্রাণ দিয়েছেন। আজ তাঁদের বলিদান সফল হল। আজকের দিনটি ভারতবাসীর গর্বের দিন।” একইসঙ্গে তিনি বলেন, আজ সারা অযোধ্যা জুড়ে দীপাবলি পালন করা হবে। এটা শুধু রাম মন্দিরের শুভারম্ভ নয়, গোটা বিশ্বের কাছে ভারতের গৌরব বৃদ্ধি করতে সাহায্য করবে। 

 

প্রসঙ্গত, রাম মন্দির অনুষ্ঠানে পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী হনুমানগড়ী যান। সেখানে পুজো দেন। তারপর ভূমিপুজোর অনুষ্ঠানে আসেন মোদী। ভূমি পুজোর আগে রামলালা দর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে ষাটাঙ্গ প্রণাম করেন তিনি। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *