নীল রায়। “আমাকে দেখে কেউ মা মাটি মানুষ স্লোগান দিলে রাগ করব না।” “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া বিজেপি কর্মীদের তাড়া করতে যাওয়ার ঘটনায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, এমনটা কান্ড ঘটিয়ে আসলে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি অপমান করছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নৈহাটির ধরনা কর্মসূচিতে যোগ দিতে এসে ভাটপাড়ায় “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া বিজেপি কর্মী সমর্থকদের ওপর ক্ষেপে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার গাড়ি থেকে নেমে তেড়েও যান ওই বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সঙ্গে পুলিশ কর্তা বিনিত গোয়েলকে নির্দেশ দেন, জয় শ্রীরাম স্লোগান দেওয়া বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে। রাতারাতি ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। হিন্দু ভোটারদের মধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলে। রবিবার সন্ধ্যায় নিজের এমন কান্ডের জন্য ফেসবুকে সাফাই দিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নামেন মুকুল। তিনি বলেন, “কেউ যদি আমাকে দেখে মা মাটি মানুষ স্লোগান দেয়। আমি কি রাগ করব? আমাকে যদি কেউ দেখে জয় শ্রীরাম বলে । আমি রাগ করব ?” সংবাদমাধ্যমের উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে মুকুল আরও বলেন, “কেউ আমাকে দেখে স্লোগান দিলে পাল্টা তার দিকে তেড়ে যাওয়াটা আমাদের বাংলার সংস্কৃতি নয়। ভোটের প্রচারে যেভাবে প্রধানমন্ত্রীকে থাপ্পর মারার কথা বলা হয়েছে। কান ধরে উঠবোস করানোর কথা বলা হয়েছে। তা বাংলার সংস্কৃতি ও কৃষ্টির পক্ষে অত্যন্ত অপমানজনক।” ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা নিয়ে মুকুল রায় সরাসরি অভিযোগ করেন পুলিশ কর্তা তন্ময় রায় চৌধুরীর বিরুদ্ধে। তিনি বলেন, “ব্যারাকপুরের পুলিশ কমিশনার বেছে বেছে এখন বিজেপি কর্মীদের গ্রেফতার করছেন। তবে তার আগে মনে রাখতে হবে নন্দীগ্রামে যে ব্যক্তি গুলি চালানোর কথা ঘোষণা করেছিলেন। তাঁর নাম কিন্তু তন্ময় রায়চৌধুরী।” উল্লেখ্য, এদিন যেমন মমতা বন্দোপাধ্যায়ের ফেসবুকের সাফাইকে উড়িয়ে দিলেন, তেমনি ব্যারাকপুর পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরীকেও চাপে রাখার খেলা শুরু করে দিলেন ঝানু রাজনীতি মুকুল রায়। তিনি আরও দাবি করেন, তৃণমূলের নির্বাচিত চারজন সাংসদ তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news