জয় ঘোষ
দিন কয়েক আগেই অমরনাথে পুজো দিয়ে এসেছেন বিজেপি নেতা মুকুল রায়। সেই তীর্থযাত্রার একপক্ষকাল কাটতে না কাটতেই হাতে গরম ফল পেলেন তিনি।
বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নগর দায়রা আদালত মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবে ইতিমধ্যেই দিল্লী হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যে আগামী ১০ দিন মুকুল রায়কে গ্রেফতার করতে পারবে না কলকাতা পুলিশ। পাশাপাশি দিল্লী হাইকোর্টের নির্দেশ ছিল মুকুল রায় চাইলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারেন।
হাইকোর্ট যেহেতু জুরিসডিকশনের মধ্যে পড়ে তাই তিনি হাইকোর্টেও আবেদন জানান মুকুল। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা মুকুল রায়ের গ্রেপ্তারী জারি পরোয়ানা খারিজ করে দিলেন। তবে নিম্ন আদালতে মামলাটির শুনানি চলবে। প্রসঙ্গত, এক ব্যক্তির থেকে ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন মমতা ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে। এই মামলায় কয়েকদিন আগেই মুকুলকে নোটিস দেয় লালবাজার। পাশাপাশি ব্যাঙ্কশাল কোর্টও মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কর। এর পাল্টা হিসেবে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল। গত বৃহস্পতিবারই মুকুলকে স্বস্তি দিয়েছে দিল্লি হাইকোর্ট। মুকুলের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। পাশাপাশি, মুকুলকে ১০ দিনের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ আগামী ১০ দিন গ্রেফতার করা যাবে না বিজেপি নেতাকে। তবে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে মুকুলকে নির্দেশ দেয় হাইকোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news