Breaking News
Home / TRENDING / পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতের দল

পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাতের দল

নিজস্ব সংবাদদাতা:

পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় ডাকাতির ছক। আগ্নেয়াস্ত্র সহ ছ’জনের একটি কুখ্যাত ডাকাতদলকে গ্রেফতার করল পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রূপ গোপন সূত্রে খবর পায়, কুলতলীর কৈখালি বাজারে একটি ডাকাতদল জড়ো হয়েছে এবং তারা ওই এলাকার একটি গেস্ট হাউসে ডাকাতি করবে। এরপর আর সময় নষ্ট না করে এই গ্রূপে ওসি লক্ষিকান্ত বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ দল পৌঁছে যায় কুলতলীতে। এরপর কুলতলী থানার ও.সি সুমন দাস ও কয়েকজন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে হানা দেয় কৈখালি বাজারে। এলাকায় পুলিশের অস্তিত্ব টের পেয়ে রণে ভঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করে ওই ডাকাতদলটি। কিন্তু আগে থেকে আঁটঘাঁট বেঁধে চারিদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। হাতেনাতে গ্রেফতার হয় ছ’জনের ডাকাতদলটি। ধৃতদের নাম খালেক আলী মন্ডল, মইদুল ইসলাম, নূর হোসেন গাজী, কুতুবউদ্দিন মোল্লা, গোপাল মন্ডল ও সঞ্জীব চক্রবর্তী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৬টি লং ব্যারেল সিঙ্গেল পাইপগান, একটি ছোট পাইপগান সঙ্গে ১২ বোরের কুড়ি রাউন্ড কার্তুজ, ৮ এম.এম দু’রাউন্ড কার্তুজ, দুটি তাজা বোমা ও চারটি মোবাইল ফোন।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানান, ধৃতরা কৈখালীর গেস্ট হাউসে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তা প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগণার বাসিন্দা। এরা ছাড়া দলটিতে আর কতজন ছিল বা এলাকার কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বারুইপুর আদালতে ধৃতদের তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানান পুলিশ সুপার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *