নীল রায়। “আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে।” এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার বিকেলে মুরলীধর সেন্টেন্স অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলার রাজনীতির এই চাণক্য। সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দ্বন্দ্বের জেরে কি আপনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ছিলেন? এমন প্রশ্নের উত্তরে ঝানু রাজনীতিক মুকুল বলেন, “অভিষেক আমার ছেলের থেকেও ছোট। সঙ্গে দ্বন্দ্বের জেরে কেন আমি তৃণমূল ছাড়তে যাব।” এরপরই তাকে প্রশ্ন করা হয় তাহলে আপনার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল কংগ্রেস! কার বিরুদ্ধে? উত্তরে প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।” শনিবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “৩০ তারিখ আমাদের ইফতার আছে। আপনারা আসবেন। আমি যাব। হ্যাঁ আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথও খাব”। এদিন সেই প্রসঙ্গ টেনে মুকুল বলেন, “তবে কি মুসলমানদের গরু বললেন মমতা? সেটা ওনাকে বুঝিয়ে বলতে হবে? সংখ্যলঘু সম্প্রদায় সম্পর্কে তাঁর এই মূল্যায়ন মুসলমান সমাজের ভেবে দেখা দরকার।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news