নীল রায়। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের বাড়িতে ফের হানা দিল সিবিআই। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সিবিআইয়ের চার সদস্যের একটি দল রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাসভবনে আসেন। সিবিআই সূত্রে খবর, রাজীবকে একটি নোটিস দেওয়া হয়েছে। ওই নোটিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশের বয়ান অনুযায়ী সোমবার রাজীব কুমারকে হাজিরা দিতে হবে। বর্তমানে রাজীব কুমার থাকেন ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে। শনিবার রাজীব কুমার দিল্লি থেকে ফিরেছেন। এদিন বিকেল ৫টা পর্যন্ত পার্ক স্ট্রিটের ওই ফ্ল্যাটেই ছিলেন তিনি। পর সেখান থেকে বেরিয়ে যান। এদিন সিবিআই-এর একটি দলটি। প্রথমে ওই দলটি লাউডন স্ট্রিটে পুলিশ কমিশনারের অফিসে যায়। পরে সেখান থেকে পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই অফিসাররা। ঘটনাচক্রে, গত ২৪ মে সিবিআইয়ের সুপারিশে রাজীব কুমারের নামে লুক আউট নোটিশ জারি করেছে অভিভাসন দফতর। যার জেরে তিনি এখন দেশ ছাড়তে পারবেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news