Breaking News
Home / TRENDING / মমতার বকা-২, ৩১ মে-র বৈঠকে প্রশ্নের মুখে পড়তে পারেন বালু

মমতার বকা-২, ৩১ মে-র বৈঠকে প্রশ্নের মুখে পড়তে পারেন বালু

নীল রায়।‌ সময়টা মোটেই ভালো যাচ্ছে না রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কারণ তাঁর জেলা উত্তর ২৪ পরগনায় এবার জোড়া পদ্মফুল ফুটিয়েছে বিজেপি। ফলে তৃণমূলের বালুকে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে দলেই। সূত্রের খবর ফলাফল ঘোষণার পরদিনই ফোন করে তাঁকে সাসপেন্ড খারাপ ফলাফলের জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী সাংসদ ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অনেক কথাও শুনিয়েছেন। যদিও শনিবারের কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে একটিও কড়া কথা বলেননি। কিন্তু মনে করা হচ্ছে আগামী ৩১ মে বৈঠকে বড়সড় প্রশ্নের মুখে পড়তে চলেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি। গত কয়েক বছর ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি বদলের পক্ষপাতী। সূত্রের খবর, সভাপতি হিসেবে তিনি নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নামও মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব করেছিলেন। কিন্তু অতীত জমানোর কথা মাথায় রেখে বালু মল্লিককে তাঁর পদ থেকে সরাননি মমতা। কিন্তু উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁয় পদ্মফুল ফুটে যাওয়া এবার পদ হারানোর আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয় অনুগামীরা। বনগাঁ ঠাকুরনগর মতুয়া বাড়িতে প্রবল দাপট ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু কালের নিয়মে সেই দাপট আজ মলিন হয়েছে। যার প্রমাণ দিয়েছে এবারের লোকসভা ভোট। মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট লোকসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আর এই ব্যাপারটি একেবারে হজম করতে পারছেন না কালীঘাটের পিসি ভাইপো। সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো কাজ করেছে হাবরা বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের ১৭,৪৩২ ভোটে পিছিয়ে থাকার বিষয়টি। সূত্রের খবর বিকল্প সভাপতি হিসেবে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নামে ভাবনা চিন্তা করছেন তৃণমূল সুপ্রিমো। কারণ প্রবীণ এই নেতা এর আগেও জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব সামলেছেন!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *