Breaking News
Home / TRENDING / মতুয়া বিধায়ক খুন, ক্ষোভ সামলাতে ফুলবাড়িতে অভিষেক

মতুয়া বিধায়ক খুন, ক্ষোভ সামলাতে ফুলবাড়িতে অভিষেক

নীল বণিক:

বিধায়ক খুনে এবার রাজনীতির ময়দান সামল দিতে ফুলবাড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল যুব সভাপতির হাত ধরে সত্যজিৎ নদীয়া জেলার যুব সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। লোকসভা ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের জনপ্রতিনিধি খুন হওয়াতে জেলার ওই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জন্মেছে। অন্যদিকে গোটা নদীয়ার মতুয়া সম্প্রদায়ের একটা বড়ো অংশের ভোট বিজেপির দিকে ঝুঁকে রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এমত অবস্থায় মতুয়া ভোট নিজেদের অনুকূলে রাখতে তৃণমূল সোমবারই আসরে নামছে। সে কারণেই এদিন নিহত বিধায়কের এলাকা ফুলবাড়িতে যাচ্ছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন জেলা জুড়ে তৃণমূলের নতুন স্লোগান— মতুয়া সম্প্রদায়ের বিধায়ক খুন হয়েছে।

বিগত পঞ্চায়েত ভোটে কৃষ্ণগঞ্জে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। তাই মতুয়া সম্প্রদায়ের মানুষকে কাছে টেনে গোটা কৃষ্ণগঞ্জে বিজেপিকে কোণঠাসা করতে ফুলবাড়িতেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি নিহত বিধায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *