নীল বণিক:
ভোটের বৈতরণী পার করতেই মুখ্যমন্ত্রীর সিভিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, এই সরকারের প্রতি রাজ্যের যুব সমাজের কোনও আস্থা নেই। সামনেই লোকসভা ভোট। তাই যুব সমাজের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে আসবে বলে মনে করেন মুকুল। যুব সমাজের ক্ষোভ প্রশমিত করতেই মুখ্যমন্ত্রী ২০০০ টাকায় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, জানান তিনি।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল বলেন, টেট কেলেঙ্কারি ঘটিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী ভবিষ্যৎ নষ্ট করেছে সরকার। বরং ভোটের আগে কেলেঙ্কারি মুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ করুক সরকার। তাহলেই বাংলার ছাত্র সমাজ বাঁচবে। তা না করে দলের ক্যাডারদের টাকা পাইয়ে দেওয়ার ব্যাবস্থা করতেই পরীক্ষা ছাড়া শিক্ষক নিয়োগের কৌশল রাজ্য সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news