Breaking News
Home / TRENDING / তুলে নিলেন মমতার জোড়া উইকেট! বোলিংয়েও দুরন্ত ব্যাটসম্যান মুকুল

তুলে নিলেন মমতার জোড়া উইকেট! বোলিংয়েও দুরন্ত ব্যাটসম্যান মুকুল

 দেবক বন্দ্যোপাধ্যায়:

মুকুল রায় ক্রিকেট ভালবাসেন, খেলেন ও বোঝেন। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিশিয়ে নানারকম মন্তব্যও করেন। তার বেশিরভাগ মন্তব্যই একজন ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে করা। যেমন ‘ক্রিজে টিঁকে থাকলেই রান আসবে’ ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজনীতিক মুকুলের মধ্যে একজন বোলারও বাস করেন তা বোঝা গেল হালে। ভারতের কাছে অস্ট্রেলিয়ার নাকানি চোবানি আর বিরাটের হাতে অনুষ্কার কেক খাওয়ার পর জানা গেল মুকুল শুধু ব্যাটম্যান নন তিনি অল রাউন্ডার, বলও করেন। প্রশ্ন হল পেস বোলিং না স্পিন? উত্তর আসছে স্পিন! এতদিনে বলে পালিস ছিল, স্পিন তেমন ধরছিল না। তাই তিনি হালকা চালে তৃণমূলের কর্মী ভাঙাচ্ছিলেন। (মুকুল যদিও বলেন নেতার চেয়ে কর্মী অনেক মূল্যবান) এবার ভোট দোরগোড়ায়, বলের পালিসও উঠেছে, বল ঘুরছে লাট্টুর মত! ফলস্বরুপ মমতার দলের উইকেট পড়াও শুরু হয়ে গেছে। সৌমিত্র খাঁর উইকেট নেওয়ার পর দিল্লির বাতাসে এখন খবর অনুপম হাজরার উইকেটটাও তুলে নিয়েছেন মুকুল। সম্ভবত সে খবর পেয়ে সৌমিত্রর সঙ্গে অনুপমকেও দল থেকে বহিষ্কার করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
একই দিনে দু’টো উইকেট ঘরে তুলে মুকুল শিবির এখন চাঙ্গা।
এখন প্রশ্ন একটাই, এর পর কে?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *