নিজস্ব সংবাদদাতা:
সৌমিত্রর পর অনুপম। সূত্রের খবর, তৃণমূলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে! জানা গিয়েছে, সৌমিত্র খাঁ-র পর বোলপুরের সাংসদও দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে দেখা করে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। এখন কেবল আনুষ্ঠানিক ভাবে অনুপম হাজরার বিজেপিতে যোগ দেওয়া বাকি।
এদিকে সৌমিত্রর মতোই অনুপম হাজরাকেও যে আজ দল থেকে বহিস্কার করেছে তৃণমূল তা রাজ্যবাসী এতক্ষণে জেনে গিয়েছেন। যেটা তাঁরা নাও জানতে পারেন তা হল, নদীয়ার প্রশাসনিক বৈঠকে থাকাকালীনই মমত বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় সৌমিত্রর মতোই অনুপমের দলবদলের খবরও পেয়ে যান। এবং তারপরেই বোলপুরের সাংসদকেও বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news