Breaking News
Home / TRENDING / সৌমিত্রকে দলত্যাগের পর বহিষ্কার, অনুপমে রিস্ক নিল না তৃণমূল

সৌমিত্রকে দলত্যাগের পর বহিষ্কার, অনুপমে রিস্ক নিল না তৃণমূল

নীল রায়:

সৌমিত্র খাঁ-র পর অনুপম হাজরাকেও বহিষ্কার করল তৃণমূল। বুধবার বিকেলে নদিয়ায় তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন সৌমিত্র খাঁ-র বিজেপিতে যোগদানের পরেই  বোলপুরের সাংসদ অনুপম ফেসবুকে লেখেন, “গত বছর জেলার একটা রাজনৈতিক অনুষ্ঠানে ডাক না পেয়েও পলিটিকালি হ্যান্ডিক্যাপ হয়েও দিদির ওপর আস্থা রাখলাম। আর তুই পারলি না ভাই।” এই মুহূর্তে অনুব্রত মন্ডলের সঙ্গে বিবাদের জেরে দল থেকে প্রায় বিচ্ছিন্ন অনুপম। একবার ভাইফোঁটাতে অনুব্রত মন্ডলকে মেয়ে সাজিয়ে ফেসবুক পোস্ট করে দলের রোষানলে পড়েছিলেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরি ফেরত চাওয়ার আন্দোলন করতে গিয়ে হেনস্থা হন অসম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। নিজের বাবাকে নিয়ে গিয়েও একপ্রস্থ হাঙ্গামা করেছিলেন বিশ্বভারতীতে। যা ভালোভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব। কিন্তু কখনও তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি। এদিন সৌমিত্র খাঁ-র বিজেপিতে যোগদানের পর আর ঝুঁকি নিতে চায়নি তৃণমূল। প্রসঙ্গত, মাস খানেক আগে বোলপুরের তৃণমূলের সাংসদ অনুপম হাজরা ফেসবুকে পোস্ট করেছিলেন, ২০১৯ সালে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালকে জয়ী করুন।

অনুপমের কাণ্ডকারখানায় জেরবার তৃণমূল নেতৃত্ব যে তাঁকে আর লোকসভা ভোটে টিকিট দেবে না। তা নিজে থেকেই ঘোষণা করেছিলেন বোলপুরের সাংসদ। তৃণমূল সুত্রে খবর, অনুপমও যে তলে তলে বিজেপি তথা মুকুল রায়ের যোগাযোগে রাখছেন তা জানত তৃণমূল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় সিদ্ধান্তগ্রহণ সম্ভব হচ্ছিল না। কিন্তু সৌমিত্র খাঁ-র ঘটনার পর অনুপমের জন্য আর অপেক্ষা করতে চায়নি দল। তাই কালবিলম্ব না করে ছেঁটে ফেলা হল অনুপমকেও। সৌমিত্র খাঁ-র বহিষ্করের পর প্রতিক্রিয়া জানতে চেয়ে তাঁকে ফোন করা হলেও ফোন ধরেননি অধ্যাপক সাংসদ। সৌমিত্র খাঁ তো বহিষ্কারের আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন। এবার দেখার বহিষ্কারের পর অনুপম হাজরাও একই পথের পথিক হন কিনা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *