Breaking News
Home / TRENDING / আইএনএক্স মিডিয়া মামলায় ফের হাজিরা চিদাম্বরমের

আইএনএক্স মিডিয়া মামলায় ফের হাজিরা চিদাম্বরমের

ওয়েব ডেস্ক:

বুধবার ফের ইডি দফতরে হাজিরা দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় আজ তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলার পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস দুর্নীতির মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই তদন্তের খাতিরে একাধিকবার তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। কিন্তু প্রত্যেকবার চিদম্বরমকে গ্রেফতারি থেকে ‘অব্যাহতি’ দিয়েছে আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ইউপিএ সরকার আমলের অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে চিদম্বরম সাহায্য করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের’ ছাড়পত্র মেলায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল ইন্দ্রাণী ও পিটার মুখার্জির সংস্থায়। ওই বোর্ডের মাথায় ছিলেন পি চিদম্বরম।

আরও অভিযোগ, মোটা অঙ্কের টাকার ঘুষ নেয় তাঁর পুত্র কার্তি চিদম্বরমের সংস্থা। সাড়ে ৩ হাজার কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস দুর্নীতিতেও নাম জড়ায় কার্তি চিদম্বরমের। আইএনএক্স মিডিয়াকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছর ১৫ মে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করে সিবিআই।

চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি দেশে পা রাখতেই কার্তি চিদম্বরমকে গ্রেফতার করে পুলিশ। পরে, মার্চে ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *