নিজস্ব সংবাদদাতা:
হুগলীর গুরাপ থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কোনও না কোনও বাহানায় প্রশাসন মুকুল রায়ের সভা বাতিল করেছে। রাজ্য রাজনীতিতে এই মুহুর্তে সব থেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে বিজেপি নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষকে রাজ্যের কোথাও প্রকাশ্যে সমাবেশ করতে বাধা দেওয়া যে কোনও অছিলায়। বিশেষত মুকুলকে নিয়ে আপত্তি! প্রশাসনের উপর মহলের গোপন খবর, জাতীয় নির্বাচন কমিশন যতদিন না লোকসভা ভোটের দায়িত্ব পাচ্ছে ততদিন রাজ্যের কোনও জায়গায় প্রকাশ্যে সমাবেশ করতে দেওয়া হবে না মুকুল রায়কে।
রাজনৈতিক মহলের ধারণা মুকুল রায় তৃণমুলের ‘হাঁড়ির খবর’ জানেন, এখন থেকে যদি মুকুল শাসক দলকে বিপদে ফেলা ওই গুপ্ত সংবাদ প্রকাশ্যে আনেন তাহলে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামতে পারে, তাই প্রশাসনকে দিয়ে যেভাবেই হোক মুকুল রায়ের সভা বন্ধ করা হচ্ছে। এখন দেখার জাতীয় নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার আগে মুকুল রায় কি আর কোনও সভা করতে পারেন, নাকি প্রশাসনকে কাজে লাগিয়ে ফের তাঁকে আটকানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news