Breaking News
Home / TRENDING / শোভন-বৈশাখীকে মুকুলের ফোন, নির্বাচন কমিশনে অভিযোগের হুমকি ডিএমকে

শোভন-বৈশাখীকে মুকুলের ফোন, নির্বাচন কমিশনে অভিযোগের হুমকি ডিএমকে

নিজস্ব প্রতিনিধি:

রায়চকে আতান্তরে পড়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়াদিল্লি থেকে ফোনে কথা বললেন মুকুল রায়।
তাঁদের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে জানতে চান মুকুল। তারপরেই মুকুল ফোন করেন জেলার ম্যাজিস্ট্রেট ও ওই এলাকার পুলিশ সুপারের সঙ্গে। দু’জনকে ফোন করে মুকুল নিজের ক্ষোভ ও একই সঙ্গে বিস্ময় প্রকাশ করেন। একজন জনপ্রতিনিধিকে কিভাবে এতক্ষণ ধরে আটকে রেখে তাণ্ডব চালানো যায় সেই প্রশ্ন করেন মুকুল।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি শুরু হয়ে গেছে, এমতাবস্থায় এই ধরনের ঘটনা প্রশাসন কি করে বরদাস্ত করতে পারে, সেই প্রশ্নও করেন মুকুল। জানিয়ে দেন এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করে কাল, অর্থাৎ মঙ্গলবারই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জমা করবেন।
রায়চক থেকে যা খবর এসেছে শতাধিক দুষ্কৃতী, যাদের তৃণমূল কংগ্রেস কর্মী বলেই মনে করা হচ্ছে, কালো পতাকা নিয়ে কলকাতার প্রাক্তন মহানাগরিকের গাড়ি ঘিরে রেখেছেন। ভিড়ের মধ্যে থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রতি অশ্লীল মন্তব্য উড়ে এসেছে বলে খবর।
অন্যদিকে, তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় বেহালার এক কাউন্সিলর মারফত শোভন চট্টোপাধ্যায় একটি বার্তা পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর সেই বার্তায় তিনি বলেছেন, তিনি দল ছাড়বেন না। তবে তাঁর বিরুদ্ধে তাঁর শ্বশুর দুলাল এবং স্ত্রী রত্নাকে দলীয় নেতৃত্ব যেভাবে কাজে লাগাচ্ছে, সেটা তিনি মেনে নিতে পারেননি। এ কথাও বার্তায় স্পষ্ট জানিয়েছেন শোভন। তবে দলীয় নেতৃত্ব বলতে এক্ষেত্রে শোভন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন বলে দাবি সূত্রের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *