Breaking News
Home / TRENDING / প্রার্থী তালিকা ঘোষণার আগেই অসিত-অভিষেকের নামে দেওয়াল লিখন, অভিযুক্ত অনুব্রত

প্রার্থী তালিকা ঘোষণার আগেই অসিত-অভিষেকের নামে দেওয়াল লিখন, অভিযুক্ত অনুব্রত

নীল রায়:

ঘোষণার আগেই প্রার্থীর নামে দেওয়াল লিখন। অভিযুক্ত যে সে নেতা নন, তিনি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। অভিযোগকারী তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। সোমবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করেন অনুপম। দেওয়াল লিখনটি অসিত মালের সমর্থনে। তিনি নাকি তৃণমূলের বোলপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন।

মঙ্গলবার কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তারপর দেওয়ালে নাম লেখা হবে প্রার্থীদের। এর আগের ভোটেও এমন ছবিই দেখা গিয়েছে। বোলপুরের এই ঘটনা ভালোভাবে নেয়নি দল। কিন্তু তার আগে কেন অসিত মালের নামে দেওয়াল লিখন হল তা জানতে চায় দলের কর্মীরাই।

অনুপম হাজরা শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি। অভিযোগ করেছেন, এ কাজ নাকি তাঁর ‘কেষ্টকাকু’র মদতেই হয়েছে। অনুব্রত মণ্ডলের পছন্দের নেতা অসিত মাল। বিধানসভা ভোটে হাসন কেন্দ্রে কংগ্রেসের রশিদ মিল্টনের কাছে হেরে রাজ্য রাজনীতি থেকে হারিয়ে গিয়েছিলেন অসিত মাল। সূত্রের খবর, দলের শীর্ষনেতারাও এ বিষয়টি ভালোভাবে নেননি। বারবার বলা সত্ত্বেও কেন সে কথা মানা হয়নি তা নিয়ে জেলা নেতৃত্বকে কড়া ভাষার সম্মুখীনও হতে হয়েছে।

সূত্রের খবর, ওই দেওয়াল লিখন নাকি মুছেও ফেলা হচ্ছে। তবে বোলপুর কেন্দ্রে যে অসিত মাল প্রার্থী হচ্ছেন, তা দিনের আলোর মতো স্পষ্ট। আর গত ২৬ নভেম্বর টুইট করে এই সংবাদ “ব্রেক” করেছিলেন অনুপম হাজরা। এদিন ফেসবুকে দেওয়ার লিখনের ছবির পোস্ট করে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণার আগেই বোলপুরে দলীয় নেতার নামে দেওয়াল লিখন তৃণমূলের !!! ২৬ নভেম্বরে টুইট করে ভবিষ্যৎ-বাণী করেছিলাম, আজ আশা করি সবাই প্রমাণ পেলেন…!!! কেষ্ট কাকু’র কাছে দিদিভাই বড় অসহায়…!!! এক বার বুঝেছিলাম আমার বহিষ্কার’এর সময়…আর আবার বুঝলাম আজকে..!!! এরপর দিদিভাই’কে বোলপুর ঢোকার আগে Visa না নিতে হয় !!! “

রাজনৈতিক মহলের ধারণা, এমন পোস্ট করে গায়ে ঝাল মিটিয়েছেন অনুপম। যদিও, ডায়মন্ড হারবার কেন্দ্রেও মুখ্যমন্ত্রী সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও দেওয়াল লিখন শুরু হয়েছে। এক্ষেত্রে কেউ অভিযোগের আঙ্গুল তোলেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *